মায়ের পাশে তিলাওয়াত করছেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৬
প্রয়াত মা খালেদা জিয়ার জন্য কোরআন পাঠ করছেন ছেলে তারেক রহমান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে গুলশানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মরদেহবাহী গাড়িটি সেখানে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়; এসময় মায়ের কফিনের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন তারেক রহমান।

পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শেষে আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন এই বর্ষীয়ান নেত্রী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘কালো টাকা’ সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায়: সিপিডি

প্রস্তাবিত জাতীয় বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া’ নৈতিকভাবে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার মতে, এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং করদাতাদের মধ্যে বড় ধরনের বৈষম্য বাড়ায়।

১৩ ঘণ্টা আগে

‘পুশইনে’র প্রতিবাদে ১৭ জুন ঢাকায়, ২৩ জুন সারাদেশে জাতীয় মুক্তি কাউন্সিলের বিক্ষোভ

বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘অবৈধ পুশইন’ কার্যক্রমের প্রতিবাদে আগামী ১৭ জুন ঢাকায় এবং ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

১৩ ঘণ্টা আগে

‘সীমান্ত অপরাধে শূন্য সহনশীলতা’ বলে পুশইন ইস্যুতে দায় সারল বিজিবি-বিএসএফ

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ হলেও তা থেকে সীমান্তে পুশইন নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য আসেনি। ‘সীমান্ত সম্মেলন’ নামে শীর্ষ পর্যায়ের এ সম্মেলন শেষে আগের রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলনও হয়নি।

১৪ ঘণ্টা আগে

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ।

১৫ ঘণ্টা আগে