জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মে ২০২৬, ১৬: ২১
শামীম ওসমান। ফাইল ছবি

জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো।

বিচারপতি মো. গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন।

আসামিরা সবাই পলাতক থাকায়, তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট— এই তিন দিনে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় পৃথক ঘটনায় ১০ জন নিহত হন। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।

মামলায় শামীম ওসমানের পাশাপাশি তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিরা অস্ত্রধারী ছিলেন এবং গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালান, যাতে বহু মানুষ আহত হন।

প্রসিকিউশনের দাবি, এ ঘটনার অন্যতম প্রধান আসামি শামীম ওসমান। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। সংশ্লিষ্ট কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে বলেও জানায় প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, অভিযুক্তরা নারায়ণগঞ্জের একাধিক এলাকায় হামলা ও হত্যাকাণ্ড চালায়। শুরুতে ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহর এলাকায় সহিংসতা শুরু হলেও পরে তা সিদ্ধিরগঞ্জ ও চিটাগং রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে
Advertisement