প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানও এক বিশেষ বার্তায় একই তথ্য জানান।
এ দিন হাইকোর্টে আলোচিত এ মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে মামলার নথি ডিবি হেফাজতে আংশিক পুড়ে গেছে বলে জানানো হয়েছিল।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, আগুনে কোনো নথি পুড়ে যায়নি। এ ধরনের তথ্য সঠিক নয়।
এর আগে এক বিশেষ বিবৃতিতে ডিএমপির ডিসি তালেবুর রহমান জানান, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সাগর-রুনী হত্যা মামলার কেস ডায়েরি ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়।
তদন্তে সময় বাড়ল আরও ৬ মাস
এদিকে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করতে আরও ছয় মাসের সময় চেয়েছে টাস্কফোর্স। পরে তাদের এ আবেদন মঞ্জুর করেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এ ছাড়া আলোচিত এ হত্যা মামলা তদন্তের জন্য আরও ৯ মাস সময় চায় রাষ্ট্রপক্ষ। আদালত শুনানি নিয়ে ছয় মাস সময় দেন।
আদালতে মামলায় বাদী পক্ষের শুনানি করেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর ১৩ বছর পেরিয়ে গেলেও মামলা তদন্তে খুব একটা অগ্রগতি হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শতাধিকবার সময় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
১৪ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
১৫ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
১৫ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৮ ঘণ্টা আগে