ক্ষুদ্র-মাঝারি শিল্প উদ্যোক্তাদের সক্রিয় করা হবে: শিল্প উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে আরও সক্রিয় করা হবে। বুধবার শিল্প মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বিশ্ব ব্যাংক রিজিওনাল এন্ড গ্লোবাল ডিরেক্টর এর প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। এজন্য এ শিল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা প্রয়োজন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) অধিক কার্যকর করার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, বাংলাদেশে উৎকৃষ্ট মানের ভিনেগার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। সরবরাহের ক্ষেত্রে কীভাবে মান উন্নয়ন করা যায় সে বিষয়ে তিনি বিশ্ব ব্যাংকের কারিগরি সহায়তা চান।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা জানান, তারা বাংলাদেশের বিভিন্ন খাতে কাজ করছে। সামনের দিনগুলোতে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে নিবিড়ভাবে তারা কাজ করতে চান। এজন্য শিল্পের সুনির্দিষ্ট করা প্রয়োজন।

তাঁরা শিল্পসমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল স্থাপনের পরামর্শ দেন। অনুষ্ঠানে বাংলাদেশে বিদ্যমান জাতীয় শিল্পনীতি হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সলিম উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার

ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

ধর্ষণ মামলা বৃদ্ধির ‘কারণ’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আলোচনায় অংশ নিয়ে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সবাই আগ্রহ নিয়ে শোনেন, তবে সেই বক্তব্যের প্রতিফলন যদি মাঠপর্যায়ে দেখা যেত, তাহলে ছাঁটাই প্রস্তাব আনতে হতো না।

৫ ঘণ্টা আগে

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আহ্বান

সংগঠনটির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, মব সহিংসতা, পেশাজীবীদের হয়রানি, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, চিকিৎসাসেবায় বিঘ্ন এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ

৬ ঘণ্টা আগে

হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন। মামলার পাঁচ আসামি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

৭ ঘণ্টা আগে