নতুন পে-স্কেলের গেজেট এ সপ্তাহেই, বাস্তবায়ন হবে ৩ ধাপে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। ছবি: পিআইডি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো তথা নবম পে-স্কেল ঘোষণা চূড়ান্ত করে এনেছে সরকার। এরই মধ্যে মন্ত্রিসভা এতে অনুমোদনও দিয়েছে। সরকার জানিয়েছে, তিন ধাপে এই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। আর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে চলতি সপ্তাহেই।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামো অনুমোদন পায়। নতুন কাঠামোতে আগের কাঠামোর তুলনায় ন্যূনতম ১০০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বেড়েছে সরকারি চাকরিজীবীদের।

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিন ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতন কার্যকর হবে। এরপর ছয় মাস পর দ্বিতীয় ধাপ ও পরে শেষ ধাপটি কার্যকর হবে। সব ভাতা একযোগে চালু হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে সরকারকে বাড়তি প্রায় এক লাখ পাঁচ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। কীভাবে এ টাকার সংস্থান হবে— সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই টাকার হিসাবটা আগামী তিন বছরের জন্য ধরা হয়েছে। বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে লাগবে। আগামী দুই বছরেই পুরো টাকা লাগছে না। তাছাড়া বরাদ্দের একটি বড় অংশ আমরা অলরেডি ব্যয় করছি।

অর্থের সংস্থান, বাজার পরিস্থিতি বিবেচনাসহ সার্বিক বিষয় ব্যাপকভাবে বিশ্লেষণ করা হয়েছে উল্লেখ করে নাসিমুল গনি বলেন, নতুন বেতন স্কেল নির্ধারণ নিয়ে কমিশন ও সরকার দীর্ঘ পর্যালোচনা করেছে। বেতন বৃদ্ধির নিয়মিত প্রক্রিয়া তো থাকেই। কিন্তু এবার অতিরিক্ত টাকার সংস্থান কোথা থেকে আসবে, বাজারে এর কী প্রভাব পড়বে, নতুন পে-স্কেল না দিলেই কী হবে— এসব বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে।

নতুন পে-স্কেল মূল্যস্ফীতিতে ভূমিকা রাখবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য আগের পরিস্থিতিতে চলা খুব কষ্টকর ছিল, জীবনযাত্রার মানও অনেক কমে গিয়েছিল। নতুন বেতন কাঠামোতে সেসব বিষয় বিবেচনায় রেখে দুই দিকে একটা ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে। আবার তিন ধাপে এটি বাস্তবায়ন করার পেছনের কারণও বাজারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তা না হলে একযোগেই পুরো টাকা দিয়ে দেওয়া হতো।

নাসিমুল গনি আরও বলেন, মানুষের হাতে টাকা না থাকলে অর্থনীতি ঘুরবে না। সরাসরি কৃষকের হাতে টাকা দেওয়া, ফ্যামিলি কার্ড কিংবা শিল্পীদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যই হলো বাজারে অর্থপ্রবাহ বাড়ানো। টাকা পাম্পিং হলে মানুষ কেনাকাটা করবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। এই পে-স্কেলের ক্ষেত্রেও একই চিন্তা করা হয়েছে।

টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়ে এসআরও জারি করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাদের বহুল কাঙ্ক্ষিত নবম ওয়েজ বোর্ড নিয়েও প্রশ্ন তোলেন। সচিব বলেন, নতুন বেতন কাঠামো ঘোষণার পর ওয়েজ বোর্ডের বিষয়েও একটা গতি আসবে। এটা আর এখন আগের মতো পড়ে থাকবে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

৫ ঘণ্টা আগে

রেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

৫ ঘণ্টা আগে

দুর্নীতির অভিযোগ: এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

৬ ঘণ্টা আগে

কল লিস্ট, লোকেশন, এনআইডি— টাকা দিলেই মিলছে ব্যক্তিগত তথ্য

আপনি মোবাইল ফোনে কখন, কার সঙ্গে কথা বলছেন, কতক্ষণ কথা বলছেন, কথোপকথনের সময় কোন এলাকায় ছিলেন— এসব তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। দাম? মাত্র এক হাজার টাকা। তাও এক-দুই দিনের তথ্য নয়; তিন মাস থেকে এক বছরের তথ্যও কয়েক ঘণ্টার মধ্যে ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে।

৬ ঘণ্টা আগে
Advertisement