লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে। আজ বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে পাম তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাজারে খোলা পাম তেল ১৬১ থেকে ১৬৮ টাকা এবং সুপার পাম তেল ১৬৫ থেকে ১৭২ টাকায় বিক্রি হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন দাম আজ থেকেই কার্যকর করা হয়েছে।

এর আগে ১২ এপ্রিল ভোজ্যতেল পরিশোধন কারখানামালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়। সেদিন বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য এবং ব্যবসায়ীদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে দীর্ঘদিন ধরেই দেশীয় পরিশোধনকারীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। পরে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাব যাচাই করে সীমিত দরে বাড়ানোর যৌক্তিকতা আছে বলে মত দেয়।

এদিকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ৮ এপ্রিল ভোজ্যতেলের বাজারে কারসাজি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে। সংগঠনটি বাজারে সরবরাহ সংকট, অতিরিক্ত দামে বিক্রি, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং কঠোর বাজার তদারকির দাবি জানায়।

উল্লেখ্য, টিসিবির তথ্য অনুযায়ী, গতকাল বাজারে খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৮২ থেকে ১৯৩ টাকা এবং বোতলজাত তেল ১৯৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ৫ লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ৯৫০ থেকে ৯৫৫ টাকা।

রাজনীতি/আইআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রবল বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এর মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

রাজধানীকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে ১২ দফা কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন’ সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নত

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা

অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদ অধিবেশনে আলোচনায় আনার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, নির্বাচনের আগে সই হওয়া এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারা রয়েছে বলে তখন আপত্তি উঠেছিল। সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এ

৫ ঘণ্টা আগে

ভারী বর্ষণের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে নিকলি ও নারায়ণগঞ্জে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস।

৬ ঘণ্টা আগে