ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ২৬

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজধানীসহ দেশের বড় শহরগুলো ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের আগ্রহে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা।

ভোটের আগে আজই শেষ কর্মদিবস। শহর ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অনেকেই। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঈদের সময়ের মতোই ব্যস্ততা।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। এরই মধ্যে অধিকাংশ দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

অন্যদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে গ্রামের পথে রওনা হয়েছেন।

ভোটারদের অনেকেই বলছেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় যাত্রার বাড়তি ভোগান্তিকেও তারা আনন্দের অংশ হিসেবেই দেখছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৪ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৫ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৫ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে
Advertisement