ভোটার নিবন্ধন নিয়ে ইসির জরুরি নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিলেও যাদের নিবন্ধন ফরম ডাটাবেজে নেই, তাদের ফরমগুলো আগামী ৩০ জুনের মধ্যে সার্ভারে আপলোড করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৮ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, নিবন্ধন ফরম আপলোড করার জন্য আমরা একটি সফটওয়্যার তৈরি করেছি। মাঠ পর্যায়ে ৩০ জুনের মধ্যে নিবন্ধন ফরম আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধন ফরম আপলোড না থাকায় অনেকের তথ্য সংশোধনের ক্ষেত্রে যাচাইয়ে সমস্যায় পড়তে হয়। এজন্য মাঠ কর্মকর্তাদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাকুল ও স্ত্রীর বিচার শুরু

অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।

২ ঘণ্টা আগে

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছে।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩ ঘণ্টা আগে

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

গত ১১ মার্চ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।

৪ ঘণ্টা আগে
Advertisement