র‍্যাব বিলুপ্তির বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন কিংবা বাহিনী বিলুপ্তির বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাবের নাম পরিবর্তন বা বিলুপ্তির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে জনচাহিদা রয়েছে। জুলাই জাতীয় সনদেও র‍্যাব সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ আছে। সেখানে নাম পরিবর্তনের কথাও বলা হয়েছে। তবে এগুলো রাজনৈতিক সমঝোতার বিষয় হলেও বাস্তবতা বিবেচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘দেশে একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। তবে সেটি কী আদলে থাকবে, তাদের জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা হবে এবং কাজের স্বচ্ছতা কীভাবে নির্ধারণ করা যাবে এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

লাইসেন্স করা অস্ত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘অন্তর্বর্তী সরকার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র জমা দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রায় ১০ হাজার অস্ত্র জমা পড়েনি। সেগুলো এখন অবৈধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট লাইসেন্স বাতিলযোগ্য। এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং সেসব লাইসেন্সের আওতায় কেনা অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা অস্ত্রের ক্যাটাগরি অনুযায়ী জেলা প্রশাসকদের কাছে চাওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের জারি করা নির্দেশনার পর যেসব লাইসেন্সধারী অস্ত্র জমা পড়েনি, সেগুলোর বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে কি না—সে বিষয়েও প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

মন্ত্রী আরও জানান, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যুকৃত লাইসেন্সগুলোর মধ্যে যেগুলো রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়ে থাকতে পারে, সেগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ে প্রতিবেদন দেবে। রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্স চিহ্নিত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

৮ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

৮ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

৮ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১০ ঘণ্টা আগে
Advertisement