প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে সংকটের মধ্যে সিঙ্গাপুর থেকে আসা ‘এমটি গ্রান কুভা’ নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করা এ জাহাজটিতে প্রায় ৩১ হাজার টন পরিশোধিত তেল রয়েছে। এর মধ্যে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল।
জাহাজটি বর্তমানে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফাত হামিম।
ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং অন্য পথে গত এক মাসে জ্বালানিবাহী মোট ২৯টি জাহাজ দেশে এসেছে। এর মধ্যে জ্বলানি তেল ছাড়াও এলএনজি ও এলপিজিবাহী জাহাজ ছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মঙ্গলবার ৩০ হাজার টন জ্বলানি তেল নিয়ে ‘এমটি পিভিটি সেলানা’ নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে। মালয়েশিয়া থেকে তেল নিয়ে আসছে এই জাহাজটি।
আগামী বৃহস্পতিবার ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ বন্দরের বর্হিনোঙ্গরে এবং শুক্রবার ‘নিউ ব্রেভ’ নামের এলএনজিবাহী আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ ছাড়া আগামী ৪ এপ্রিল ‘সেলসিয়াস গ্যালাপোগোস’ নামের আরেকটি জাহাজ এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, বছরে বাংলাদেশের জ্বালানি তেলের চাহিদা গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ, যার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি ৮০ শতাংশ তেল পরিশোধিত অবস্থায় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে আনা হয়।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া ‘মক্কা চুক্তি’কে ইরানের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখছে না তেহরান। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।
২ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
এসময় এআই দিয়ে বিচারকদের রায় লেখা প্রসংগে তিনি বলেন, ‘এক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া যাবে। তবে সাক্ষ্য পর্যালোচনাসহ প্রকৃত তথ্য এবং এআই-দ্বারা তৈরি তথ্য, নিখুঁতভাবে যাচাই করতে হবে। কোনোভাবে এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।’
৪ ঘণ্টা আগে
অভিযোগ গঠনের শুনানির সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে আইনজীবী বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।
৪ ঘণ্টা আগে