নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের ‘ভাতা’ নিয়ে ইসির সতর্কবার্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের ভাতা দেওয়ার বিষয়ে ফোন করে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে তারা।

এ বিষয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে সতর্কবার্তা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। এ উদ্দেশ্যে প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর থেকে প্রতারণামূলক ফোনকল করছে।

এ বিষয়ে ইসি স্পষ্ট করে জানায়, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিধি অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে স্ব-স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই।

এমনকি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য, সাধারণত ভোট শেষে সম্মানী ভাতা দায়িত্বপ্রাপ্তদের হাতে নগদে দেওয়া হয়। অথবা ফল জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নগদে, চেক কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয়। এলাকাভেদে এর পদ্ধতি ভিন্ন হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের নিয়মে ভাতা দেওয়া হবে বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৬ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৭ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে
Advertisement