যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সভাপতিত্বে পানি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানান।

তিনি বলেন, সামনে বর্ষা আসছে। বন্যা ও প্লাবন হতে পারে। এক্ষেত্রে আমাদের আগাম কি কি কাজ করা দরকার সেসব বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পরিকল্পনাগুলো তাকে অবহিত করেছি।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয় দপ্তরে যান প্রধানমন্ত্রী। এটি সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম সভা ছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement