প্রসিকিউটরদের দ্বন্দ্বে বিচার ব্যাহত হবে না: চিফ প্রসিকিউটর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রসিকিউটরদের দ্বন্দ্বে বিচার ব্যাহত হবে না: চিফ প্রসিকিউটর

প্রসিকিউটরদের দ্বন্দ্বে বিচার ব্যাহত হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষ থেকে যেসব অভিযোগ আসছে দায়িত্বে থাকা পর্যন্ত সেগুলো কখনোই বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।

আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement