রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ০৯
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

আজ সোমবার (১৬ ফেরবুরারি) জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাত ৯টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।

এর আগে নির্বাচনকে সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্বভার অর্পণ করবে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ড. মুহাম্মদ ইউনূস এ সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement