হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৭: ১৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বার্তায় শোক প্রকাশ করে মা‌র্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এর আগে আততায়ীর গুলিতে আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদি চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা অকুতোভয় যোদ্ধা ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছিলেন, যা অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

গতকাল রাত সাড়ে ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement