রূপপুরে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

আগামী অক্টোবর মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া ইউরেনিয়াম সরবরাহ শুরু করবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে রোসাটম বলেছে, অক্টোবর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহের কাজ চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ ইউরেনিয়ামের সরবরাহ প্রক্রিয়া শেষ হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, কয়েকটি ফ্লাইটের মাধ্যমে এই জ্বালানি পরিবহন করা হবে।
এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল। সে সময় আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির ‘গ্র্যাজুয়েশন’ সনদ হস্তান্তর করা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।
রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আসে। এসব দেশের মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সম্প্রতি ইউরেনিয়ামের চালানের ফ্লাইট শিডিউল বদলানো হয়।
তবে নতুন করে পরিবর্তিত তারিখ নিশ্চিত করেছে রোসাটম। বিষয়টি বাংলাদেশ পক্ষের সব অংশীজনদেরও জানানো হয়েছে। সে অনুযায়ী অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের দুটি ইউনিট ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। রোসাটমের প্রকৌশল শাখা প্রকল্পটির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে।














-6e2824-256x144.webp)


