প্রধানমন্ত্রীর ভারত সফর: ‘তাড়াহুড়োর দরকার নেই’ বললেন দীনেশ ত্রিবেদী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৭
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: মন্ত্রণালয়ের ফেসবুক পেজ
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: মন্ত্রণালয়ের ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনই তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময় হলেই সফরটি হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে এসব কথা বলেন।

আগামী নভেম্বরে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ চূড়ান্ত হয়েছে কি না, জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছু বেশি আলোচনা আগে যা হয়েছিল, আবার আমি বলি আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে আমার মনে হচ্ছে না এবারে কোনও তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সবকিছু ইতিবাচক। তবে আমাদেরকে অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।’

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই দেশের সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘কোনও কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ইতিবাচক, মন্ত্রী ইতিবাচক, বাংলাদেশের মানুষ ইতিবাচক। আমিতো সব সময় যখন রাস্তায় হাঁটি, লোকেদের সঙ্গে কথা বলি, সবকিছু ইতিবাচক। উভয় পক্ষে (বাংলাদেশ ও ভারতে) রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। সব হয়ে যাবে। কাজের মাধ্যমে অগ্রগতি হবে। সবকিছু ইতিবাচক এবং আমরা খুব আশাবাদী। যখন দুই দেশের সরকারপ্রধান একটা সুবিধাজনক সময় পাবেন, আমি নিশ্চিত ঘটনা ঘটবে।’

সাক্ষাৎ প্রসঙ্গে হুমায়ুন কবিরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘তিনি গুরত্বপূর্ণ লোক, আগেও ছিলেন, আগামীতেও থাকবেন। আমি ভালো সম্পর্ক তৈরি করছি। কবিরের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে। আমাদের খুব ভালো আলোচনা হলো। সবসময় একটা পজিটিভিটি আছে। কোনও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হয়নি। আজকে যা কথা হয়েছে, আমি খুশি।’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘আমি তাকে হাইকমিশন এবং ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে অভিনন্দন জানিয়েছি।’ সাক্ষাৎটি মূলত ‘সৌজন্য সাক্ষাৎ’ ছিল বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement