রাষ্ট্রপতির পদত্যাগ, বিকেল ৫টায় স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬: ৫৪
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: কোলাজ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: কোলাজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতির পদত্যাগের খবর পাওয়া যায়। এ বিষয়ে জানতে বঙ্গভবনের একটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছে রাজনীতি ডটকম। সূত্রটি আনুষ্ঠানিক ঘোষণার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে।

এর কিছুক্ষণ পরই জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানো জানানো হয়, বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করবেন স্পিকার।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন স্পিকার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement