একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুই প্রজ্ঞাপনে এই ১৭৯ জনকে পদোন্নতি দিয়েছে। এ দিন সকালে পদোন্নতির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী তাতে অনুমোদন দিলে বিকেলে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা অনলাইনে ইমেইলে ([email protected]) পাঠাতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে দেওয়া কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো দরনের বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার ‘কর্তৃপক্ষ সংরক্ষণ করে’।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তাদের এবং ২৪ ব্যাচের বাদ পড়াদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে অন্তবর্তী সরকারের সময় ২৪ ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছিল। এ ছাড়া দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকা ১৫তম ব্যচের দুইজন উপ সচিবকেও যুগ্মসচিব করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন এখানে—
















