২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

আগামী ২৯ মার্চ বিকাল ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক ফের শুরু হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও তা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement