জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জন্ম সনদ। ফাইল ছবি
জন্ম সনদ। ফাইল ছবি

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ১৯ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ করা হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এ বিষয়ে সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad