বিআরটিসির ঈদ স্পেশালের যাত্রা শুরু ২৩ মে, রোববার থেকে মিলবে টিকিট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিআরটিসি বাস। ছবি: সংগৃহীত
বিআরটিসি বাস। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় ঘরমুখী যাত্রীদের জন্য এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করছে ঈদ স্পেশাল বাস সার্ভিস। ২৩ মে থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলবে এসব বাস। আর এসব বাসের টিকিট মিলবে আগামী রোববার থেকে।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিআরটিসি এ তথ্য জানিয়েছে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁঞা বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বিআরটিসি বলেছে, ঈদযাত্রার এসব বিশেষ বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী রোববার (১৭ মে)। আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরবানির ঈদ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পাবেন।

ঈদযাত্রায় বাড়তি যাত্রীর চাপ সামলাতে এবং যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি। যাত্রীদের নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৮ মে হতে পারে ঈদুল আজহা। এই ঈদ সামনে রেখে বাংলাদেশ রেলওয়েও ঈদযাত্রার টিকিট বিক্রি করতে শুরু করেছে। ট্রেনেও ঈদযাত্রা শুরু হচ্ছে ২৩ মে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement