মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও মমতার মন্তব্য ইস্যুতে সরব সংসদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা এবং এ ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যসহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে জাতীয় সংসদে।
মঙ্গলবার (২৩ জুন) পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এসব প্রসঙ্গ উত্থাপন করেন। একই সঙ্গে তিনি ঋণখেলাপি মামলায় জড়িত দুই সরকারদলীয় সংসদ সদস্যের অবস্থান এবং সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব নিয়েও কথা বলেন।
সংসদ সদস্যের বক্তব্যের পর বিষয়গুলো নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে স্পিকার জানান, তিনি চিঠির মাধ্যমে সংসদকে অবহিত করেছেন যে তাঁর শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তিনি যথাসময়ে সংসদের কার্যক্রমে যোগ দেবেন।
তবে আলোচনায় উত্থাপিত অন্য বিষয়গুলোর ব্যাপারে স্পিকার স্পষ্ট অবস্থান জানান। তিনি বলেন, আদালতে বিচারাধীন কোনো বিষয় জাতীয় সংসদে আলোচনার বিষয় হতে পারে না। একইভাবে গুজবও সংসদের বিবেচ্য কোনো বিষয় নয়।
স্পিকারের ভাষায়, ‘গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।’
এ সময় তিনি আরও জানান, কোনো সংসদ সদস্যের সদস্যপদ নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এলে তা নিয়ম অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদকে অবহিত করা হবে।
রাজনীতি/আরআইআর











-463252-256x144.webp)






-9c3647-256x144.webp)