দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী ও সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় শুধুই কাগজে সীমাবদ্ধ না থেকে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় নগর এলাকার ভবন নির্মাণবিধির ঘাটতি ও ভূমিকম্পের উদীয়মান ঝুঁকির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’

দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি জনগণের অংশগ্রহণ উল্লেখ করে রাষ্ট্রপতি আরও বলেন, ‘দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকির একটি ভূমিকম্প। নগরে ভবন নির্মানবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের এ ঝুঁকি বাড়িয়েছে।’

এসময় দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীন ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পরিকল্পনার কেন্দ্রে রাখার কথা বলেন রাষ্ট্রপতি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement