ঢাকায় ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকায় ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : বিভাগীয় কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকার ১ হাজার ৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বুধবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছেন।

ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সরঞ্জামাদি আজ সন্ধ্যার আগেই কেন্দ্রে পৌঁছে যাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি অনুভূত হয়নি। ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, যা সব নিষ্পত্তি করা হয়েছে।

তবে ঢাকার ১৩টি আসনের ১ হাজার ৪০০ কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া, নির্বাচনকালে ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

শরফ উদ্দিন আরও জানান, ঢাকার ৯০ ভাগ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। বডিওর্ন ক্যামেরা নিয়ে দুজন আনসার সদস্য থাকবে, যারা রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement