পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে আলোচনা, তবে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশ কোনো বিষয়ে ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘গঙ্গা পানি চুক্তি নবায়নের লক্ষ্যে দ্রুতই বাংলাদেশের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন এবং ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপ শুরুর আশা করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা- যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘পানির অধিকার আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনে বাংলাদেশ কাজ করছে, যেখানে সংস্থাটির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে এবং তাদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন 'পানি কূটনীতিক' হিসেবে গড়ে তুলতে হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement