ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা সোমবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ আগামী সোমবার (১২ অক্টোবর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে কোন কোন ধাপে বা স্লটে ভোট হবে, তাও জানানো হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আগামী সোমবার নির্বাচন কমিশন সভা রয়েছে। এ সভায় আমরা ইউপি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে দেবো।’

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সোমবারের কমিশন সভায় চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা শেষে আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, প্রাথমিকভাবে সাত ধাপে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ১২ নভেম্বর ভোট শুরু হয়ে ২৭ মে শেষ হওয়ার কথা ছিল।

তবে ইসির এই প্রাথমিক পরিকল্পনা প্রকাশের পরদিন ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার ‘কিছুই জানে না’। এর পরিপ্রেক্ষিতে ইসির পক্ষ থেকে জানানো হয়, সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।

আজ বৃহস্পতিবার ইসি জানায়, আগামী ১২ অক্টোবর ইউপি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। এরপর তফসিল ঘোষণা করা হবে। এতে মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের সময়সহ নির্বাচনের বিস্তারিত সময়সূচি থাকবে।

এ দিন বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘সোমবারে কমিশন মিটিংয়ে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেবো— ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে হবে, কবে হবে।

তিনি বলেন, ‘তফসিল আমরা ঘোষণা করব না। তফসল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেবো যে কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।’

ইউপি নির্বাচনের স্লটসূচি ঘোষণার পর নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে ইসি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার কথা ছিল। তবে নভেম্বরে ভোট আয়োজন করা সম্ভব না হওয়ায় ওই কর্মসূচি স্থগিত করা হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কবে হবে, জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে, কবে হবে জানানোর পরপরই হবে। সব কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে। সোমবারে যেহেতু একটা কমিশন মিটিং আছে, সেখানে আমরা আলোচনা করব। তারপরই বলি।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement