বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে : সড়কমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আপনারা তারেক রহমানের প্রতি এবং বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে।

শনিবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নাশুখালী হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু তাই বলে প্রতিহিংসা করা যাবে না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সংঘর্ষ কিংবা সহিংসতার কোনো স্থান নেই।

তিনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের একসঙ্গে এগোতে হবে।

‎শেখ রবিউল আলম উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, সড়ক, রেল ও নৌপথের উন্নয়নের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।

উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে মন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১০ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১১ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১১ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১২ ঘণ্টা আগে
Advertisement