জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুলাই সনদ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি করেছে সরকার। ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শিরোনামের এ আদেশে সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনসহ বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এক বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের এ আদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আদেশের সারসংক্ষেপে সই করেন।

পরে আদেশটি পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। দুপুরেই এতে সই করেন রাষ্ট্রপতি। এরপরই তা গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে।

আদেশে জুলাই সনদের সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য একটি গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। গণভোটের জন্য চারটি প্রস্তাব রেখে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট রাখার কথা বলা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ রায় এলে জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যে পরিষদ সংবিধান সংস্কার বিষয়ে সব ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এর মেয়াদ হবে ১৮০ দিন। এর মধ্যে সংবিধান সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলে পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে।

আদেশে বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদের গ্রহণ করা সংবিধান সংস্কার চূড়ান্ত হবে এবং এ সংস্কার বিষয়ে অন্য কোনোভাবে অনুমোদন বা সম্মতির প্রয়োজন হবে না।

জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ আদেশটি দেখুন এখানে—

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

২০ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

২১ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

২১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১ দিন আগে
Advertisement