প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি দেশের সংবিধান কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই। তাই নির্বাচন কমিশনের হাতে পিআর পদ্ধতি প্রবর্তনের কোনো ক্ষমতা নেই।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
নির্বাচন কোন পদ্ধতিতে হবে, পিআর নাকি প্রচলিত ব্যবস্থায় এমন প্রশ্নে সিইসি বলেন, ‘যদি পিআর পদ্ধতি চালু করতে হয় তবে আরপিও পরিবর্তন করতে হবে। এর জন্য আইন সংশোধনের প্রয়োজন, যা আমাদের এখতিয়ারে নেই। আইন বদলাতে হলে সংবিধানও সংশোধন করতে হবে।’
ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তখনই সম্ভব যখন আইন ও সংবিধান সংশোধন করা হবে। অন্যথায় বর্তমান কাঠামোয় তা করা যাবে না। সংবিধান পরিবর্তনের বিষয়ও আমাদের হাতে নেই। যদি বলি সংবিধান বদলাতে হবে, তখন বলা হবে আমি পিআরের বিপক্ষে অবস্থান নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে নিজেদের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তারা বুঝবেন আমাদের পক্ষে কী করা সম্ভব আর কী নয়। যদি তারা সত্যিই পিআর চান, তবে তার পথও রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই ঠিক করতে হবে।’

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
৬ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
৬ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
৬ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে