রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির সভাপতি অধ্যাপক আব্দুল আলিম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক ফোরাম কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপাচার্য মহোদয়ের মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল (২৬ সেপ্টেম্বর) থেকে আপাতত স্থগিত ঘোষণা করা হলো। তবে দ্রুততম সময়ে দোষীদের শাস্তি ও বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হলে পুনরায় কর্মসূচি দিতে বাধ্য হবো।”
অধ্যাপক আব্দুল আলিম বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করেছি। তবে ২০ তারিখের ঘটনার সুষ্ঠু বিচার না হলে আবার কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচনকে সামনে রেখে আবারও কর্মসূচি ঘোষণা করবেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, “৫ অক্টোবর ক্যাম্পাস খোলার পর পরিস্থিতি ও প্রশাসনের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করবে।”
এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাতদিনের আল্টিমেটাম দিয়ে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেন একই দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে কর্মকর্তাদের পক্ষে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম পৃথকভাবে সাংবাদিকদের ব্রিফিং করে এ কথা জানান।
ক্যাম্পাস স্থবিরতা : পোষ্য কোটা ইস্যুতে শিক্ষকদের শাটডাউন কর্মসূচির কারণে বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো স্থবির হয়ে পড়ে ক্যাম্পাস। যদিও কর্মকর্তা-কর্মচারীরা বুধবার ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেছেন, শিক্ষকদের একাংশ কর্মসূচিতে অটল থাকেন। ফলে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা কার্যত বন্ধ রয়েছে।
অচলাবস্থার কারণে শিক্ষার্থীরা একে একে বাড়ির পথে ফিরছেন। এদিকে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় ক্যাম্পাস দীর্ঘ সময়ের জন্য কার্যত বন্ধ থাকছে।

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
৬ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
৬ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
৬ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে