গ্যাস সংকটের কারণে সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সার ব্যবস্থাপনা অনুমোদন জাতীয় কমিটিতে দেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে। পাশাপাশি ডিলারশিপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে। এর ফলে আর থাকবে না সার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট। গ্যাস সংকটের কারণে সারের দাম বাড়বে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বছরের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গত এক বছরে বিদেশ থেকে সার আমদানির ২০ হাজার ৬৯১ কোটি টাকা ঋণ পরিশোধ করেছ সরকার। কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। ১৫ লাখ মেট্রিকটন ধান বেশি উৎপন্ন হয়েছে। কৃষি জমি সুরক্ষায় কৃষি সুরক্ষা আইন করা হচ্ছে বলেও জানান কৃষি উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আরাকান থেকে বর্ডার দিয়ে মাদক আসে, আর আমাদের দেশ থেকে সার চলে যায়। এজন্য সংকটের কথা বলা হয়। এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

এদিকে, তিন ফসলি জমিতে যাতে অবকাঠামো নির্মাণ না হয়, সেজন্য কৃষিজমি সুরক্ষা আইন করছে সরকার। এই আইন হলে দেশের কৃষি জমির সঠিক ব্যবহার হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বছরে ১০ হাজার শ্রমিকের বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ: প্রতিমন্ত্রী শাহে আলম

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

৬ ঘণ্টা আগে

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

৬ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার বেশি ‘গোপনে’ আটকে রাখলেই ‘গুম’: চিফ প্রসিকিউটর

গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৬ ঘণ্টা আগে
Advertisement