ঢাকায় সিনাবন ও ডোমিনোজ উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় সিনাবন ও ডোমিনোজ উপভোগ করেছেন। ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খাদ্য ফ্র্যাঞ্চাইজি সিনাবন ও ডোমিনোজ উপভোগের অভিজ্ঞতার কথা জানিয়ে রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, মার্কিন ফ্র্যাঞ্চাইজগুলো শুধু খাবার নয়, বরং আমেরিকান ব্যবসায়িক দক্ষতা ও মানদণ্ডও বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন তার স্ত্রী ডিয়ান ডাওকে নিয়ে সিনাবন ও ডোমিনোজ উপভোগ করেছেন। ছবি: সংগৃহীত
ব্রেন্ট ক্রিস্টেনসেন তার স্ত্রী ডিয়ান ডাওকে নিয়ে সিনাবন ও ডোমিনোজ উপভোগ করেছেন। ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় অ্যাম্বাসেডর ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় তিনি ও তার স্ত্রী ডিয়ান ডাও একসঙ্গে সিনাবন ও ডোমিনোজ উপভোগ করেছেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজগুলো আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের জন্য কর্মসংস্থান ও নতুন সুযোগ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এসব ফ্র্যাঞ্চাইজি একদিকে যেমন বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি করছে, অন্যদিকে তেমনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বাজার সম্প্রসারণে ভূমিকা রাখছে। এর ফলে দেশে ও বিদেশে উভয় ক্ষেত্রেই অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হচ্ছে।

গত ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে সস্ত্রীক ঢাকায় আসেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১৫ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১৫ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১৫ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে
Advertisement