মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি হাজেরা সুলতানার দাফন সম্পন্ন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০১: ০৫

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য হাজেরা সুলতানা আর নেই। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকার ধানমন্ডির বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রোববার (১৮ জানুয়ারি) আসরের নামাজের পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামের ফুটবল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানাকে রাষ্ট্রীয় মর্যাদায় কালিহাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

হাজেরা সুলতানা ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য এবং ঢাকা থেকে প্রকাশিত ‘নতুন কথা’ নামের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন।

হাজেরা সুলতানার জন্ম ১৯৫০ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে। ছাত্রজীবনে তিনি রাজনীতিতে জড়ান এবং নিজেকে একজন নারী নেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেন।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে বিপ্লবী ছাত্র ইউনিয়নের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি থাকাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাজেরা সুলতানা। ১৯৭১ সালে মাতৃভূমিকে হানাদারমুক্ত করতে তিনি শুধু অস্ত্র হাতে তুলে নেননি, একজন দক্ষ সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে কাজ করেছেন।

একাত্তরের মার্চে টাঙ্গাইলে পিটিআই মাঠে পাকিস্তানি পতাকা আনুষ্ঠানিকভাবে পোড়ানোর কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

এদিকে তোপখানা রোডে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে অনাড়ম্বর আয়োজনে হাজেরা সুলতানার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের শুরুতেই পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল পার্টির পতাকা দিয়ে তার মরদেহ আচ্ছাদিত করেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের দুজনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় হাজেরা সুলতানার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, কামরূল আহসান ও নজরুল হক নীলু এবং কেন্দ্রীয় নেতা তপন দত্ত, আবুল হোসাইন, করম আলী, দীপংকর সাহা দিপু, মোস্তফা আলমগীর রতনসহ অন্যরা।

পরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা ও ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সাম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভিন্ন জেলা শাখা, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, টেক্সটাইল গামেন্টর্স ওয়ার্কার্স ফেডারেশন, সাপ্তাহিক নতুন কথা, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, বিলস, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ প্রগতিশীল-গণতান্ত্রিক বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়।

শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষ হয় উপস্থিত সবার কণ্ঠে আগুনের পরশমণি ও জাগো জাগো সর্বহারা আন্তর্জাতিক সংগীত, পার্টির স্লোগান ও লাও জানানোর মধ্য দিয়ে। পরে নুর আহমদ বকুলসহ পার্টির অন্য নেতারা হাজেরা সুলতানার একমাত্র মেয়ে রানা সুলতানাকে সঙ্গে নিয়ে মরদেহবাহী গাড়িসহ টাঙ্গাইলে হাজেরা সুলতানার গ্রামের বাড়ির পথে রওয়ানা দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদি হত্যা: ভারতে আটক ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

১৩ ঘণ্টা আগে

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

১৩ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

১৩ ঘণ্টা আগে
Advertisement