হাদির জানাজা ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা ঘিরে ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আজ। জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে বিপুলসংখ্যক লোকসমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বর্ণিত সময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে নিম্নবর্ণিত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

বিকল্প সড়কগুলো :

১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

২. ফার্মগেট টু মানিক মিয়া অ্যাভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

৩. ধানমন্ডি হতে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।

৪. আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।

৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।

৬. মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭ গামী যানাবাহন মানিক মিয়া অ্যাভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।

৭. এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজা চলাকালীন সময়ে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

সব যানবাহন চালকদের আজ সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি।

সে সঙ্গে নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আসা সর্বসাধারণকে কোনো ধরনের ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরেই: শিক্ষামন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরেই ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

৬ ঘণ্টা আগে

কলেজছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৬ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু

সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৮৭ শিশু।

৬ ঘণ্টা আগে

দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

৮ ঘণ্টা আগে