ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম, উৎপত্তিস্থল মিয়ানমার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভূমিকম্প। প্রতীকী ছবি

মিয়ানমারে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। বাংলাদেশের চট্টগ্রাম ও আশপাশের এলাকাতে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ভূমিকম্পে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে মিয়ানমারে মাঝারি মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এ সময় ভূকম্পনে চট্টগ্রাম নগরীতে অনেকে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার প্রায় ১১ কিলোমিটার দূরে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৫৩৪ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থিত।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কল লিস্ট, লোকেশন, এনআইডি— টাকা দিলেই মিলছে ব্যক্তিগত তথ্য

আপনি মোবাইল ফোনে কখন, কার সঙ্গে কথা বলছেন, কতক্ষণ কথা বলছেন, কথোপকথনের সময় কোন এলাকায় ছিলেন— এসব তথ্য চাইলেই পাওয়া যাচ্ছে। দাম? মাত্র এক হাজার টাকা। তাও এক-দুই দিনের তথ্য নয়; তিন মাস থেকে এক বছরের তথ্যও কয়েক ঘণ্টার মধ্যে ক্রেতার হাতে পৌঁছে যাচ্ছে।

১ ঘণ্টা আগে

আইনের ভাষায় সরেছে ‘ধর্ষিতা’ শব্দ, সংবাদমাধ্যমে এখনো বহাল

২০২৫ সালে বিভিন্ন প্রতিবেদনের শিরোনামে ‘ধর্ষিতা কিশোরী’, ‘ধর্ষিতা নারী’, ‘ধর্ষিতার পাশে দাঁড়ালেন’ এবং ‘ধর্ষিতার মা’— এ ধরনের শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, ভুক্তভোগীকে পরিচয় করিয়ে দিতে তার ওপর সংঘটিত অপরাধকে পরিচয়ের অংশ হিসেবে সামনে আনা হয়েছে।

৩ ঘণ্টা আগে

রুনা খান পেলেন এশিয়ার নোবেল, বাংলাদেশের বিজয়ী এখন ১৪ জন

বাংলাদেশের প্রথম র‍্যামন ম্যাগসাইসাই বিজয়ী তহরুন্নেসা আবদুল্লাহ। ১৯৭৮ সালে গ্রামীণ মুসলিম নারীদের পর্দার বাইরে এনে সমান নাগরিকত্ব ও পরিবারে সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করার জন্য তিনি এই পুরস্কার পান।

৩ ঘণ্টা আগে

নিরাপত্তা আধুনিকায়ন-আইনশৃঙ্খলা সক্ষমতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-১-এর সংকলিত প্রকল্প-তথ্য অনুযায়ী, এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম, মাদকাসক্তি নিরাময়, কারা অবকাঠামো এবং অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত ব

৬ ঘণ্টা আগে
Advertisement