ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৪৪
ছবি: সংগৃহীত

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত ও চরম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে তাকে লক্ষ্য করে হেনস্তা, শারীরিক লাঞ্ছনা এবং 'পানি ও পচা ডিম' নিক্ষেপ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরপরই তিনি প্রতিকার চেয়ে স্থানীয় ইতালীয় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বাঁধন নিজেই এই ঘটনার বিবরণ দেন। তার দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার সক্রিয় সমর্থন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সোচ্চার ভূমিকার কারণে 'ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগ' পরিচয়ে একদল নেতা-কর্মী এই ন্যক্কারজনক হামলা চালিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সহিংস রূপ নেয় এবং তাকে লক্ষ্য করে ক্ষতিকর বস্তু ছুড়ে মারা হয়।

ঘটনায় বাঁধন শারীরিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলেও মানসিকভাবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভুক্তভোগী হয়েছেন। আইনি প্রতিকার পেতে তিনি ইতালির স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করে অভিযোগ দায়ের করেছেন। তবে এ ঘটনার প্রেক্ষিতে ভেনিস আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গাজী নজরুলকে নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বাগ্‌যুদ্ধ’

এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন

১১ ঘণ্টা আগে

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

১২ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

১২ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১৫ ঘণ্টা আগে
Advertisement