পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তার পদত্যাগপত্র জমা দেন, যা পরে গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল।

গত ৩ মার্চ কানাডার ‘বেগমপাড়া’ এলাকায় তার স্ত্রীর নামে বাড়ি থাকার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। “কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি” শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর তাকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ কারণে ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে যেতে পারেননি তিনি।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বিকেল সোয়া চারটার দিকে জানান, আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় চাকরি শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। সংস্থার একটি সূত্র জানায়, দীর্ঘ চাকরিজীবনে বিভিন্ন পদে তিনি আনুমানিক আড়াই কোটি টাকার মতো বেতন-ভাতা পেয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

৬ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

৭ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

৭ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

৮ ঘণ্টা আগে
Advertisement