দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করব: স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫৮
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারে পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী বলেছিলেন, তার প্ল্যান আছে। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গণতন্ত্র নিয়ে সামনে এগোতে চাই। আমাদের সবকিছুর মধ্যে গণতন্ত্র থাকবে।’

তিনি বলেন, ‘সবার সহযোগিতায় এই মন্ত্রণালয়কে ডাইনামিক মিনিস্ট্রি করতে পারব বলে আশা করি। মানুষের সমস্যা সমাধানে কাজ করব। ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের সহযোগিতা করা এবং সামাজিক নিরাপত্তা দেওয়া অত্যন্ত জরুরি।’

মির্জা ফখরুল বলেন, ‘রোজায় দ্রব্যমূল্য নিয়ে আজকের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কাজ করব।’

আইনশৃঙ্খলা ইমপ্রুভ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান, বিপ্লবের পর মুহূর্তে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক, দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এসেছে। এটা একটি বড় অ্যাচিভমেন্ট। জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সেজন্য সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।’

বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটে, এটাকে জেনারালাইজ করা যাবে না।’

দুর্নীতি দূর করার জন্য দায়িত্ব নিয়েছি জানিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যতটুকু করা দরকার ছিল ততটুকু করতে পেরেছে বলে মনে করে আমার দল। মূল বিষয়টি ছিল, গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা করতে পেরেছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

১২ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

১২ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

১২ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে
Advertisement