৫০ জনের মন্ত্রিসভায় ৩ নারী— একজন পূর্ণ, দুজন প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল। কোলাজ: রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি সরকারের ৫০ সদস্যের মন্ত্রিসভার তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে। এর মধ্যে নারী জায়গা পেয়েছেন মাত্র তিনজন। তাদের মধ্যে একজন পূর্ণ মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ। এর আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জনকে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া তালিকায় দেখা যায়, নারীদের মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

আফরোজা খানম রিতার বাবা প্রয়াত হারুনার রশীদ খান মুন্নু ছিলেন স্বনামধন্য শিল্পপতি ও রাজনীতিবিদ। চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। বাবার পর মানিকগঞ্জ বিএনপির রাজনীতির হাল ধরেন রিতা।

এদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য যে দুজন নারী মন্ত্রিপরিষদের আমন্ত্রণ পেয়েছেন তারা হলেন শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল।

শামা ওবায়েদ ত্রয়োদশ জাতীয় সংসদে ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত এ আসনে এক লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ বিএনপির রাজনীতিতে পরিচিতমুখ। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটিতেও রয়েছেন তিনি।

এদিকে ফারজানা শারমিন পুতুল এবারের নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের সংসদের তিনিই সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি।

সাবেক বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল নাটোর-১ আসনটি ১৮ বছর পর বিএনপির জন্য পুনরুদ্ধার করেছেন। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী পুতুল বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

১ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১ দিন আগে

ধানমন্ডি ৩২ ভাঙচুর: ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন।

১ দিন আগে

ঢাবি ছাত্রীদের বহিরাগতদের কটূক্তি, প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতাকর্মীর ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা

১ দিন আগে