প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি সংসদীয় দলের সিদ্ধান্তে দলটির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। ফলে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। নতুন সরকার গঠনের এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।
আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। বাড়ি ভাড়া বাবদ তিনি পান ১ লাখ টাকা। যদিও প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবন রয়েছে এবং সাধারণত সেখানেই তিনি অবস্থান করেন। এ ছাড়া দৈনিক ভাতা হিসেবে নির্ধারিত আছে ৩ হাজার টাকা।
প্রধানমন্ত্রীর জন্য বিমান ভ্রমণে ২৫ লাখ টাকার বিমা কভারেজ সুবিধা রয়েছে। পাশাপাশি দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ থাকে, যা রাষ্ট্রীয় প্রয়োজন ও বিশেষ খাতে ব্যয় করা যায়। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিনোদন খাতে ব্যয়িত অর্থও ভাতা হিসেবে প্রাপ্য।
অফিস ও সরকারি বাসভবনে যাতায়াতের সব ব্যয় রাষ্ট্র বহন করে। প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ অন্যান্য ইউটিলিটি বিল সরকার পরিশোধ করে। নির্ধারিত কিছু পারিবারিক ব্যয়ও সরকারি বিধান অনুযায়ী ভাতা হিসেবে প্রদান করা হয়।
রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ নির্বাহী পদ হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব বেতন-ভাতা ও সুবিধা নির্ধারণ করা হয়েছে।

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১২ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৩ ঘণ্টা আগে
এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে