প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ অধিবেশনে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এবারের অধিবেশনে রোহিঙ্গা সংকট, গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা, জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষা কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে শক্ত অবস্থান তুলে ধরবে বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘Better Together: 80 years and more for peace, development and human rights’। বিশ্বজুড়ে চলা সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের গুরুত্ব এই প্রতিপাদ্যে প্রতিফলিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে অনুষ্ঠিত হবে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন’ রোহিঙ্গা ইস্যুকে ঘিরে এমন উচ্চ পর্যায়ের বৈঠক এবারই প্রথম।
উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার উদ্যোগে এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এবং কক্সবাজারে সম্প্রতি অংশীদারদের সংলাপও সেই প্রস্তুতির অংশ। ২৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
তিনি জানান, গত বছরের গণঅভ্যুত্থান ও চলমান সংস্কারে তরুণ সমাজ যে অগ্রণী ভূমিকা রেখেছে, তা এই মঞ্চে তুলে ধরা হবে।
তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সেখানে তিনি গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা, চলমান সংস্কার, শান্তিরক্ষা কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখবেন। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধানের বিষয়টিও তাঁর আলোচনায় থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া সময়সূচি অনুযায়ী আরও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।
অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা কমনওয়েলথ, ওআইসি, জি-৭৭, বিমস্টেকসহ বিভিন্ন সাইডলাইন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

জানা গেছে, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুজন ক্যাপ ও মাস্ক পরিহিত ব্যক্তি মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি।
১১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বাংলাবাজারের একটি বইয়ের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়।
১২ ঘণ্টা আগে
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজের নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথাবাসীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃত্বকে স্মরণ করেন।
১২ ঘণ্টা আগে
গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সংগঠন গঠন করা হয়। সভায় সাংবাদিক আকতার হোসেনকে আহ্বায়ক এবং শেখ জামালকে সদস্য সচিব করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
১৩ ঘণ্টা আগে