প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ এমন নানা স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। ভিড় সামলাতে হিমশিম খান দলীয় স্বেচ্ছাসেবকরা।
এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, শনিবার বিকেলে তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই শনিবার সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের সমাগম শুরু হয়।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছেন। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জনগণকে এই অভিযানে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জনস্বার্থে আমাদের এই লড়াই চলবে। আপনাদের সমর্থন থাকলে আমরা অবশ্যই বিজয়ী হব এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করব।’
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন করেছে। আজ শনিবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৬ ঘণ্টা আগে