প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টার পর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে তার।
তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে উঠেছে।
শনিবার সকাল থেকেই কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন। নয়াপল্টনের ভিআইপি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন। তারা দলীয় প্রধানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার সঙ্গে সাক্ষাতের আশায় অবস্থান করছেন। খণ্ড খণ্ড মিছিলে মুখরিত করে তুলছেন নেতাকর্মীরা।
এর আগে, গতকাল শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দেশে ফিরে প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেদিনও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”
১৪ ঘণ্টা আগে
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
১৫ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১৬ ঘণ্টা আগে