পরিচয় না দিয়ে কাউকে গ্রেপ্তার নয়: আইন উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বে তাকে গ্রেপ্তারের কারণ জানানোসহ গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তাকে তার পরিচয় জানাতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘গ্রেপ্তারের সময় পুলিশের ইউনিফর্মে নামফলক ও আইডি কার্ড থাকতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাইলে সঙ্গে সঙ্গে সেই আইডি কার্ড দেখাতে হবে। এ নিয়ম এখন বাধ্যতামূলক।’

তিনি আরও জানান, থানায় আনার পর ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তির স্বজন, বন্ধু বা আইনজীবীকে অবহিত করতে হবে।

একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিটি ঘটনায় একটি মেমোরেন্ডাম অব অ্যারেস্ট সংরক্ষণ করতে হবে, যেখানে গ্রেপ্তারকারী সংস্থার নাম, কর্মকর্তার পরিচয়, অভিযোগের বিবরণ এবং কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে এসব স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

আইন উপদেষ্টা বলেন, ‘পূর্বে বিভিন্ন সংস্থা গ্রেপ্তার করেও দায়িত্ব অস্বীকার করত। আমরা এখন বলেছি, যেই সংস্থা গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পূর্ণ তথ্য সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট থানায় তা পাঠাতে হবে। এখন আর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’

তিনি জানান, সংশোধনীতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে বা তিনি অসুস্থবোধ করলে সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নতুন আইনে প্রযুক্তিনির্ভর বেশ কিছু বিধানও যুক্ত হয়েছে। যেমন: অনলাইনে জামিন আবেদন (বেল বন্ড) দাখিল, ডিজিটাল মাধ্যমে সমন জারি এবং বিচারিক তদারকি আরও জোরদার করা হয়েছে।

আসিফ নজরুল বলেন, ‘এই আইনের বাস্তবায়ন হলে ইচ্ছেমতো গ্রেপ্তার, হয়রানি, অস্বীকার করা বা গুমের প্রবণতা বন্ধে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আমরা মনে করি।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement