প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্যাসিনো কাণ্ডের মূল হোতা সেলিম প্রধানকে রাজধানীর বারিধারা থেকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ক্রিপ্টো কারেন্সি ও নেশা জাতীয় দ্রব্য সীসা জব্দ করা হয়েছে। তবে পুলিশ ক্রিপ্টো কারেন্সির কথা অস্বীকার করেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বারিধারার একটি সিসা বার থেকে তাকে আটক করা হয়।
গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন গণমাধ্যমকে জানান, সেলিম প্রধান বারিধারায় সিসা বার পরিচালনা করছিলেন। সেখানে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, সেলিম প্রধান ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময়ও গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় তিনি অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে আলোচনায় আসেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব তার গুলশানের অফিস ও বনানীর বাসায় অভিযান চালায়। অভিযানে বিদেশি মদ, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, পাসপোর্ট, হরিণের চামড়া, ব্যাংকের চেক ও অনলাইন গেমিং পরিচালনার সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
এ বিষয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানান, তার বিরুদ্ধে নতুন মামলার প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১০ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১১ ঘণ্টা আগে
স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।
১২ ঘণ্টা আগে
এ সময় কেবল দল থেকে বহিষ্কার নয়, সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যবহার করে ফ্লোর ক্রসিংয়ের দায়ে গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের ‘বুদ্ধি’ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘টিপস’ দেওয়াকে দুর্বল মানুষকে জব্দ করতে গ্রামে মেম্বার নির্বাচনে প্রার্থী দাঁড় করিয়ে দেওয়ার প্রচলিত কথার সঙ্গে তুলনা করেন
১২ ঘণ্টা আগে