সংসদে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৭: ২৮
জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কোলাজ: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে সরকারি ও বিরোধী দল। সরকার বলছে, সংবিধান অনুযায়ী অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। অন্যদিকে সংসদে রাষ্ট্রপতির ‘বক্তব্য দেওয়ার অধিকার’ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল।

আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদ সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একই দিন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেছেন ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। উভয় বৈঠকেই আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সরকারদলীয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে এবং এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। তিনি আরও জানান, অধিবেশনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতিই তাদের শপথ পড়াবেন।

তবে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে বিরোধী দলে আপত্তি দেখা দিয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান রাষ্ট্রপতি ‘ফ্যাসিস্টের দোসর’ এবং সংসদে তার বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই।

তিনি আরও জানান, বিএনপি কেন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার পক্ষে, তা তার বোধগম্য নয়। এ ছাড়া ডেপুটি স্পিকার পদ নিয়েও বিরোধী দলে আলোচনা চলছে বলে জানান তিনি। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব এলে তখন দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করেন তাহের।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার শুরু হলেও এখনো নির্ধারিত হয়নি কে এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন। একই সঙ্গে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুলাই সনদের আলোকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ নেবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

সাংবিধানিক নিয়ম অনুযায়ী সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেছেন। এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক-ডিএসসিসির চুক্তি

নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।

৬ ঘণ্টা আগে

ঢাকার বনানীতে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

৬ ঘণ্টা আগে

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান

৬ ঘণ্টা আগে

দাম কমেছে এলপিজির, বেড়েছে সয়াবিনের

এলপিজির দামে কিছুটা স্বস্তি মিললেও সয়াবিন তেলের দামে বাড়ল চাপ। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে বোতলে ভরা সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে।

৭ ঘণ্টা আগে
Advertisement