ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতিই লক্ষ্য: অর্থমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৬: ১২

ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগনির্ভর অর্থনীতির জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

প্রায়ই বলা হয়, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম, জিডিপির আকার নিয়েও প্রশ্ন আছে। এ ক্ষেত্রে কোনো পর্যালোচনা করবেন কি না— এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘জিডিপির আকারের সঙ্গে কর-জিডিপি রেশিও সবই সম্পর্কিত। অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে ট্যাক্স-জিডিপি বাড়ানো কঠিন। আমাদের লক্ষ্য হচ্ছে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতি। আমরা টাকা ছাপাতে চাই না। দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘সেটা মাথায় রেখেই বাজেট করা হবে। যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারে। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা নীতিগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারি না। নীতি পরিবর্তন হলে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যায়।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিরাজের নিখোঁজকে জুলাই অভ্যুত্থানের পর প্রথম ‘গুম’ দাবি, কোস্টগার্ডের অস্বীকার

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মিরাজের পরিবার, এইচআরএসএস ও ব্লাস্টের যৌথ এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তবে যে বাহিনীর বিরুদ্ধে মিরাজকে ‘গুম’ করার অভিযোগ উঠেছে, সেই কোস্টগার্ড এক বিবৃতিতে দিয়ে তাকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে।

৫ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা আসামির উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

৬ ঘণ্টা আগে

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

৯ ঘণ্টা আগে

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৯ ঘণ্টা আগে