হামলায় আহত ডা. নাসিরকে দেখতে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ঢামেকে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার ঢামেক হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ডা. নাসিরের খোঁজখবর নেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু।

শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ডা. নাসির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

রোববার (১৭ মে) ডা. বিটু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ডা. নাসিরের খোঁজখবর নেন। এর আগে গত ১৫ মে রাতে শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

ঢামেক হাসপাতালে ডা. নাসিরের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা তৈরি করে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ডা. বিটু আরও বলেন, একজন চিকিৎসকের ওপর শারীরিক হামলা শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয়, বরং দীর্ঘমেয়াদি মানসিক যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।

এ সময় ডা. মনোয়ারুল কাদির বিটু কর্তব্যরত চিকিৎসকদের প্রতি ডা. নাসিরের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও যত্ন নিশ্চিত করার আহ্বান জানান।

হাসপাতাল পরিদর্শনের সময় ডা. বিটু আহত চিকিৎসকের সহধর্মিণী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। এ সময় পরিবারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।

পরে ডা. মনোয়ারুল কাদির বিটু আহত চিকিৎসকের চিকিৎসার সার্বিক বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামান ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানার সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম, অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান নোমান, এসওএসবির সদস্য সচিব ডা. আহমেদ সামি আল হাসান, ডা. মাসুদ রানা, অধ্যাপক ডা. শাদরুল আলম, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মাহমুদ আলী বাবু, ডা. মিনার হোসেন, ডা. সামিউর রহমান সামী, ডা. মেহরাব হোসেন, ডা. জামশেদ তুষার, ডা. জাহিদ হাসান, ডা. রুম্মান খান, ডা. মামুন, ডা. হাফিজুর রহমান, ডা. রাজিব হাসান, ডা. হারুন অর রশীদ, ডা. আশীক, ডা. রাহাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন ডিজি পেল দুদক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৩ ঘণ্টা আগে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

৪ ঘণ্টা আগে

সারের ঘাটতি নেই— সংসদে কৃষিমন্ত্রী

চলতি অর্থবছরের সারের চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী আমিন উর রশিদ বলেন, ইউরিয়া সারের চাহিদা ২৬ লাখ ২০ হাজার মেট্রিক টন। টিএসপি সারের চাহিদা সাত লাখ ৫০ হাজার মেট্রিক টন। ডিএপির চাহিদা ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এমওপি নয় লাখ ৫০ হাজার মেট্রিক টন।

১৪ ঘণ্টা আগে

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কাদের, জানতে চেয়েছে সরকার

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা চাকরিসহ বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন, তাদের তথ্য সরকার জানতে চেয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, বিভিন্ন দপ্তর থেকে এ সংক্রান্ত তথ্য আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৬ ঘণ্টা আগে
Advertisement