৪৮তম বিসিএসে ৩ বদলি পরীক্ষার্থী, ব্যবস্থা পিএসসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ) বদলি পরীক্ষার্থী শনাক্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে।

গত শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষাটি রাজধানীর ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুজন ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে একজন বদলি পরীক্ষার্থী শনাক্ত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, সিরাজগঞ্জের মো. নাজমুল হাসানের পরিবর্তে বদলি পরীক্ষার্থী মো. ফাহাদ মৃধা, নাটোরের তমা প্রামাণিকের পরিবর্তে বদলি পরীক্ষার্থী জেসমিন আক্তার এবং সিরাজগঞ্জের মো. লিটন শেখের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এনামুল হক পরীক্ষায় অংশ নেন। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ইডেন মহিলা কলেজ হলে ময়মনসিংহের আফরিন জাহানের কাছে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ নুসরাত জাহান নামে আরেক পরীক্ষার্থী প্রশ্নপত্রে নকল করার চেষ্টা করায় তার বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া আশিক ইকবাল নামে এক পরীক্ষার্থী নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তার প্রার্থিতা বাতিলসহ তাকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সব পরীক্ষা থেকে বহিষ্কার করার শাস্তি দেওয়া হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী এবং যাদের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এসেছেন, তাদের এ পরীক্ষা থেকে বহিষ্কার এবং বদলি পরীক্ষার্থীসহ সবাইকে পিএসসি কর্তৃক গৃহীতব্য সব পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৫ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৬ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৭ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৮ ঘণ্টা আগে
Advertisement